Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চাঁপাইনবাবগঞ্জের ৩ পেট্রোল পাম্পকে ৩০ হাজার টাকা অর্থদন্ড

BN DESK
08 April 2026, 03:40 AM পড়তে ১ মিনিট

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ৩টি পেট্রোল পাম্পকে পরিমাপে তেল কম দেয়া ও তেল রিজার্ভারের ধারণক্ষমতা সম্পর্কিত বিএসটিআই প্রদত্ত সনদ (ক্যালিব্রেশন সনদ) হালনাগাদ না থাকায় ৩০ হাজার টাকা অর্থদন্ড করেছে  ভ্রাম্যমাণ আদালত।

আদালত সূত্র জানায়, গতকাল সোমবার দুপুর আড়াইটা থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার ফিলিং ষ্টেশনগুলোতে বিএসটিআই কর্মকর্তা ও পুলিশ নিয়ে অভিযান চালানো হয়। এ সময় ধোপপুকুর এলাকার রাকিব এন্ড ব্রাদার্স ফিলিং ষ্টেশনে তেল পরিমাপে কম দেয়ার প্রমাণ মিললে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা অর্থদন্ড করা হয়।

এছাড়া ক্যালিব্রেশন সনদ নবায়নকৃত না থাকায় কানসাট এলাকার মেসার্স সুমন ও পুকুরিয়া এলাকার মেসার্স নয়ন ফিলিং ষ্টেশনকে ৫ হাজার টাকা অর্থদন্ড আরোপ ও আদায় করা হয়। ভ্রাাম্যমাণ আদালতের বিচারক এবং জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট জাহিদ হাসান বলেন, বিএসটিআই আইনে প্রতিষ্ঠান ৩টিকে অর্থদন্ড দেয়া হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জের ৩ পেট্রোল পাম্পকে ৩০ হাজার টাকা অর্থদন্ড

B
BN DESK | 08 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার