Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

BN DESK
02 September 2026, 05:57 AM পড়তে ১ মিনিট
চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি তোজাম্মেল হক ওরফে তোফাজ্জল ওরফে তেজু (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টায় শিবগঞ্জ পৌর ইসরাইল মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে শিবগঞ্জ পৌর ৩ নং ওয়ার্ডের চকদৌলতপুর মহল্লার মো: ইউনুসের ছেলে। আজ শনিবার (৩০ আগস্ট) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) এস.এম শাকিল হাসান অভিযানটি নিশ্চিত করেছেন।

গ্রেফতার অভিযানে নেতৃত্ব দেন, শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এস.আই) জাহাঙ্গীর আলম। তিনি বলেন, ২০১৫ সালের ২০ আগস্ট শিবগঞ্জ থানার একটি অস্ত্র মামলায় গ্রেফতার হয় তোজাম্মেল। এরপর জামিন নিয়ে সে এলাকা ছেড়ে পালিয়ে যায়। ২০২৫ সালের ২৩ ফেব্রুয়ারি তার অনুপস্থিতিতেই মামলার রায়ে তাকে সাজা দেওয়া হয়। এরপর গতকাল শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশি অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

B
BN DESK | 30 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার