Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চাঁপাইনবাবগঞ্জে ঈদুল আজহা উপলক্ষে আমদানি-রপ্তানি টানা ৮দিন বন্ধ

BN DESK
07 September 2026, 10:36 PM পড়তে ১ মিনিট

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : পবিত্র ঈদুল আজহা-২০২৬ উদযাপন উপলক্ষে দেশের দ্বিতীয় বৃহত্তম চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি ও সিএন্ডএফ বিষয়ক কার্যক্রম আগামী ২৬মে থেকে আগামী ২ জুন পর্যন্ত টানা ৮দিন বন্ধ থাকবে। আগামী ৩ জুন থেকে বন্দরেরর সকল কার্যক্রম পুণরায় যথারীতি চালু হবে।

গত বুধবার সোনামসজিদ আমদানি ও রপ্তানিকারক গ্রুপ সাধারণ সম্পাদক আরিফ উদ্দিন ইতি স্বাক্ষরিত একপত্রে বিষয়টি বাংলাদেশ ও ভারতের বন্দর সংশ্লিষ্ট সকল পক্ষকে অবহিত করা হয়েছে। পত্রে বলা হয়, সোনামসজিদ স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাথে যৌথভাবে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। পত্রে আরও বলা হয়, বন্ধের সময় সোনামসজিদ ইমিগ্রেশন পথে দু’দেশে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াাত ঈদের দিনসহ প্রতিদিনই চালু থাকবে।

বন্দর পরিচালনাকারী বেসরকারি অপারেটর প্রতিষ্ঠান পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেড অপারেশন ম্যানেজার কামাল খান আগামী ২৬ মে থেকে ২ জুন পর্যন্ত ঈদ উপলক্ষে বন্দর বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বন্ধের মধ্যে লোড-আনলোড, গুদামজাতকরণ, পরিবহনসহ কিছু অভ্যন্তরীণ কার্যক্রম সীমিত আকারে চালু থাকবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জে ঈদুল আজহা উপলক্ষে আমদানি-রপ্তানি টানা ৮দিন বন্ধ

B
BN DESK | 23 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার