Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চাঁপাইনবাবগঞ্জে কবরস্থান থেকে গুলি ও ম্যাগাজিনসহ অস্ত্রশস্ত্র উদ্ধার 

BN DESK
06 September 2026, 12:47 AM পড়তে ১ মিনিট

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের বাবুপুর মিরাটুলি গ্রামের একটি কবরস্থানে অভিযান চালিয়ে একটি দেশি বন্দুক, ১০ রাউন্ড গুলি ও ২টি ম্যাগাজিন উদ্ধার করেছে র‌্যাব। তবে এ ঘটনায় কেউ গ্রেফতার হয়নি।

র‌্যাব জানায়, গত বুধবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে স্থানীয় সূত্রে খবর পেয়ে ওই কবরস্থানে তল্লাশি করে পশ্চিম-দক্ষিণ বাউন্ডারির কোনার দিকে একটি কাপড়ের বাজার করা ব্যাগ পাওয়া যায়। ওই ব্যাগ তল্লাশি করে ওইসব অস্ত্র উদ্ধার হয়। 
গত বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে র‌্যাব-৫ ব্যাটালিয়নের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, জব্দ অস্ত্র শিবগঞ্জ থানায় জমা করা হয়েছে। এ ঘটনায় গোয়েন্দা নজরদারি অব্যহত রয়েছে।

 

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জে কবরস্থান থেকে গুলি ও ম্যাগাজিনসহ অস্ত্রশস্ত্র উদ্ধার 

B
BN DESK | 01 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার