Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চাঁপাইনবাবগঞ্জে কুখ্যাত ডাকাত লালচাঁন হেরাইনসহ আটক

BN DESK
03 September 2026, 07:42 AM পড়তে ১ মিনিট
চাঁপাইনবাবগঞ্জে কুখ্যাত ডাকাত লালচাঁন হেরাইনসহ আটক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা থেকে কুখ্যাত ডাকাত লালচাঁন ইসলামকে(৩১) দুইশ’ গ্রাম হেরোইনসহ আটক করেছে পুলিশ। আজ শনিবার (২৮ জুন) দুপুরে আটকের বিষয়টি নিশ্চিত করেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার রেজাউল করিম।

জানা যায়, আজ শনিবার (২৮ জুন) বেলা ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জের কানসাট ইউনিয়নের চিহ্নিত মাদকস্পট বাগানবাড়ি এলাকার একটি আমবাগানে অভিযান চালিয়ে তাকে আটক করে শিবগঞ্জ থানা পুলিশের একটি দল।

অভিযানে নেতৃত্ব দেন শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ইমরান হোসেন। তিনি বলেন, লালচাঁনের নামে একাধিক হত্যা, ডাকাতি, ছিনতাই, মাদকসহ বিভিন্ন অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জসহ জেলার ৫টি থানতেই অন্তত: ২০টি মামলা রয়েছে।

তার বিরুদ্ধে আরও মামলা রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় মাদক আইনে তার বিরুদ্ধে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীণ বলেও জানান তিনি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জে কুখ্যাত ডাকাত লালচাঁন হেরাইনসহ আটক

B
BN DESK | 28 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার