Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চাঁপাইনবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার দায়ে আটক ১

BN DESK
16 May 2026, 02:56 AM পড়তে ১ মিনিট

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের দক্ষিণ শহর এলাকায় কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে মাটি ভর্তি দুইটি ট্রাক্টর-টলি জব্দসহ আশরাফুল ইসলাম (৩৭) নামে এক ব্যক্তিকে আটকের পর ৫০ হাজার টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।

আশরাফুল সদর উপজেলার আতাহার এলাকার রবুু মন্ডলের ছেলে। ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, গত বুধবার দিবাগত রাত দেড়টার দিকে গোপন খবরের ভিত্তিতে সদর থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালানো হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক (এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট) এবং সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একরামুল হক নাহিদ বলেন, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে আটক ব্যক্তিকে অর্থদণ্ড আরোপ করে আদায় করা হয়েছে। কৃষি জমি সুরক্ষায় ভবিষ্যতেও এ ধরণের অভিযান চলবে বলেও জানান এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার দায়ে আটক ১

B
BN DESK | 16 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার