Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চাঁপাইনবাবগঞ্জে ট্রলি উল্টে চালক নিহত

BN DESK
09 April 2026, 05:23 AM পড়তে ১ মিনিট

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ইটভর্তি একটি ট্রলি উল্টে আব্দুস সামাদ (৩৫) নামে ওই ট্রলির চালক নিহত হয়েছেন। তিনি শিবগঞ্জের চককীর্তি ইউনিয়নের রানীবাড়ি চাঁদপুর গ্রামের জালাল উদ্দিনের ছেলে। একই ঘটনায় আহত হয়েছেন সামাদের সহদোর ছোটভাই মো. সারোয়ার (১৮)। তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, আজ বুধবার (৮ এপ্রিল) সকাল সাড়ে ৭টায় নয়ালাভাঙ্গা ইউনিয়নের হরিনগর মোড় এলাকায় সোনামসজিদ স্থলবন্দর মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলিটি উল্টে গেলে এর নিচে চাপা পড়েন চালক সামাদ ও তার ভাই সারোয়ার। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক সামাদকে মৃত ঘোষণা করেন।

শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) এস এম শাকিল হাসান বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ঘটনার তদন্ত চলছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা  প্রক্রিয়াধীন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জে ট্রলি উল্টে চালক নিহত

B
BN DESK | 09 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার