Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চাঁপাইনবাবগঞ্জে দুই শিশুর রহস্যজনক মৃত্যু

BN DESK
04 September 2026, 01:20 PM পড়তে ১ মিনিট
চাঁপাইনবাবগঞ্জে দুই শিশুর রহস্যজনক মৃত্যু

গোমস্তাপুর প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে একটি মহিলা মাদ্রাসায় ২ আবাসিক  শিক্ষার্থীর রহসজনক মৃত্যু হয়েছে। নিহতরা হলো,উপজেলার রাধানগর ইউনিয়নের লেবুড্ঙ্গাা গ্রামের তরিকুল ইসলামের মেয়ে তানিয়া (১২)  ও একই ইউনিয়নের বেগপুর গ্রামের সৈবুর রহমানের মেয়ে জামিলা( ১০)।

শনিবার ভোরে উপজেলার রাধানগর ইউনিয়নে ডোবার মোড় এলাকার শেফালী বেগম মহিলা হাফিজিয়া মাদ্রাসায় এ ঘটনা ঘটে।পুলিশ জানায়,শুক্রবার দিবাগত রাতে ওই মাদ্রাসার আবাসিক  শিক্ষার্থীরা ঘুমিয়ে ছিল। রাত ১ টার দিকে ওই ২ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে মাদ্রাসা শিক্ষিকা সাহিদা খাতুন তাদের গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। ওই মাদ্রাসার পরিচালক আশরাফ আলী বলেন, শুক্রবার রাতে মাদ্রাসার ১৩ জন ছাত্রী একসাথে ঘুমিয়ে পড়ে।ভোররাতে দুজন ছাত্রী অসুস্থ হয়ে পড়লে মাদ্রাসার শিক্ষক তাদের হাসপাতালে নিয়ে গেলে তারা হাসপাতালে মারা যায়।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আবদুল আলিম জানান, নিহতদের মধ্যে একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। অপরজন হাসপাতালে নেয়ার কিছুক্ষন পর মারা যায়। গোমস্তাপুর থানার ওসি ওয়াদুদ আলম জানান,ছাত্রীদের মৃত্যু রহস্যময় হওয়ায় ময়নাতদন্তের জন্য থানায় নেয়া হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জে দুই শিশুর রহস্যজনক মৃত্যু

B
BN DESK | 16 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার