Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে অর্ধগলিত মরদেহ উদ্ধার করলো বিজিবি

BN DESK
10 October 2025, 01:28 PM পড়তে ১ মিনিট
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে অর্ধগলিত মরদেহ উদ্ধার করলো বিজিবি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী পদ্মা নদী থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের (২৩) অর্ধগলিত ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার বিকেল সাড়ে ৫টায় পাঁকা ইউনিয়নের কদমতলা সেতারাপাড়া গ্রাম সংলগ্ন পদ্মা নদীর ঘাট এলাকা থেকে ভাসমান মরদেহটি উদ্ধার করা হয়।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া বলেন, বিজিবির কাছ থেকে দুপুর দেড়টায় খবর পেয়ে পুলিশ বিকেল সাড়ে ৪টায় ঘটনাস্থলে পৌঁছে। মরদেহে বাহ্যিক আঘাতের কোন চিহ্ন পাওয়া যায় নি। ২/৩ দিন পূর্বে ওই যুবকের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। স্থানীয়রা আজ মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেল পর্যন্ত মরদেহ শনাক্ত করতে পারে নি বা এ ব্যাপারে কোন তথ্য জানাতে পারে নি।

কারও নিখোঁজ সংক্রান্ত তথ্যও পুলিশের নিকট নেই। মরদেহটি ভারত থেকে ভেসে এসেছে কিনা সেটিও নিশ্চিত নয়। ওসি আরও বলেন, মরদেহটি ময়নাতদেন্তর জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। রাজশাহীর গোদাগাড়ী নৌ-পুলিশ ফাঁড়ি ঘটনার তদন্ত শুরু করেছে।

এদিকে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত সোমবার দুপুর দেড়টায় স্থানীয়দের নিকট খবর পেয়ে বিজিবি’র একটি টহলদল মেইন আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৩/২ এস থেকে প্রায় ৮ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ঘটনাস্থলে পৌঁছে ভাসমান মরদেহ দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ তাদের হেফাজতে নেয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে অর্ধগলিত মরদেহ উদ্ধার করলো বিজিবি

B
BN DESK | 26 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার