Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ দুজনের মৃত্যু

BN DESK
23 May 2026, 05:34 PM পড়তে ১ মিনিট

চাঁপাইনবাবগঞ্জের সদর ও শিবগঞ্জ উপজেলায় পৃথক বজ্রপাতে নারীসহ দুজন নিহত হয়েছেন। শুক্রবার (২২ মে) রাত ৯টার দিকে বৃষ্টির সময় এ ঘটনা ঘটে। আহত হয়েছেন আরও দুজন, তাদের চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের মনোয়ারা বেগম ও শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের বাবুপুর-চালকিপাড়া গ্রামের আব্দুল মালেক।

পুলিশ জানায়, ঝড়-বৃষ্টির মধ্যে বাড়ির পাশের বাগানে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে গুরুতর আহত হন মনোয়ারা বেগম। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এদিকে, বৃষ্টির সময় ধানখেতে গেলে বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান আব্দুল মালেক। শিবগঞ্জ উপজেলা প্রশাসন জানিয়েছে, তার পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হবে।

এলাকা: রংপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
দেশজুড়ে

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ দুজনের মৃত্যু

B
BN DESK | 23 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার