Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আম শ্রমিকের মৃত্যু 

BN DESK
10 May 2026, 04:24 AM পড়তে ১ মিনিট

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় বিদ্যূৎস্পৃষ্ট হয়ে আমির আলী(৪৮) নামে একজন আম শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি চৌডালা ইউনিয়নের সোনরারপাড়া গ্রামের তসলিম উদ্দিনের ছেলে।

স্থানীয় ও পুলিশ সুত্র জানায়, আজ শনিবার (৯ মে) বেলা ১টার দিকে বাড়ির প্রায় ২ কিলোমিটার দূরের চৌডালা চারনখাড়া বিলের মধ্যে একটি আমবাগানে আম ব্যাগিং (আমে প্যাকেট পরানো) এর কাজ করছিলেন আমির। এ সময় তিনি একটি লোহার মই নিয়ে গাছের উঁচুতে প্যাকেট পরাতে গেলে গাছের পের দিয়ে যাওয়া  বৈদ্যুতিক সঞ্চালন লাইনের সংস্পর্শে মই সহ বিদ্যুৎস্পৃষ্ট হন।

ঘটনা টের পেয়ে সহকর্মীরা তাকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে বিকেল সাড়ে ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) নূরে আলম বলেন,পুলিশ মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ শেষে আবেদনের প্রেক্ষিতে পরিবারের কাছে হস্তান্তর করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃুত্য মামলা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আম শ্রমিকের মৃত্যু 

B
BN DESK | 10 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার