Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চাঁপাইনবাবগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা, মরদেহ উদ্ধার

BN DESK
05 September 2026, 07:19 AM পড়তে ১ মিনিট
চাঁপাইনবাবগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা, মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবঞ্জ থানা পুলিশ সদর উপজেলা থেকে মিতু রাণী (১৯) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে। তিনি গোবরাতলা এলাকার  আমপাড়া শ্রমিক শ্রী আনন্দের স্ত্রী এবং সদর উপজেলার আমনুরা মিশন গুচ্ছগ্রামের সচীন কর্মকারের মেয়ে। মিতুর দেড় বছরের একটি কন্যা শিশু রয়েছে। পুলিশ  এবং স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সোমবার পারিবারিক কলহের জেরে মিতু স্বামীর বাড়িতে বিষাক্ত ট্যাললেট সেবন করে আত্মহত্যা করে থাকতে পারেন।

মরদেহ উদ্ধারকারী সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম প্রাথমিক তদন্তের পর বলেন, গত রোববার স্বামী-স্ত্রীর মধ্যে কলহ হয়। এরই জেরে গতকাল সোমবার সকাল ৮টার দিকে মিতু বিষাক্ত ট্যাবলেট সেবন করে।

সকাল ১০টার দিকে জেলা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনার পূর্ণ তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায়  মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন বলেও জানান পুলিশ কর্মকর্তা আরিফ।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা, মরদেহ উদ্ধার

B
BN DESK | 08 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার