Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চাঁপাইনবাবগঞ্জে মাদকসহ ২ কারবারি গ্রেফতার

BN DESK
05 September 2026, 07:12 AM পড়তে ১ মিনিট
চাঁপাইনবাবগঞ্জে মাদকসহ ২ কারবারি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের সদর এবং গোমস্তাপুর উপজেলায় পৃথক দুটি অভিযানে ৩ কেজি ৪৫০ গ্রাম গাঁজা এবং ১৮০ বোতল ফেনসিডিলসহ দ্ুই জ কে গ্রেফতার করেছে র‌্যাব। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় র‌্যাব-৫ ব্যাটালিয়নের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

র‌্যাব জানায়, গত সোমবার বেলা ২টায় সদরের চরঅনুপনগর ইউনিয়নের মুসলিমপাড়া গ্রামে মহানন্দা নদীর খসমুলের ঘাট থেকে গাঁজাসহ গ্রেপ্তার হন আনারুল হক(৪০)। সে সদরের দেবীনগর এলাকার আফসার আলীর ছেলে। এরআগে গত সোমবার দুপুর সাড়ে ১২টায় জেলার গোমস্তাপুর উপজেলার নিমতলা কঁাঁঠাল গ্রামে রহনপুরগামী সড়কের উপর একটি ব্যাটারিচালিত ভ্যানের যাত্রীর সিটের নিচে বিশেষ কায়দায় নির্মিত পাটাতনের মধ্যে লুকিয়ে রাখা ফেনসডিলিসহ গ্রেফতার হন এমদাদুল বধু(৪৫)।

সে জেলার ভোলাহাট উপজেলার চামুসা গ্রামের এরফান আলীর ছেলে। র‌্যাব আরও জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানোর আগে এলাকাগুলোতে নজরদারি বাড়ানো হয়। এসব ঘটনায় সংশ্লিষ্ট থানায় পৃথক দুটি মামলা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জে মাদকসহ ২ কারবারি গ্রেফতার

B
BN DESK | 09 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার