Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চাঁপাইনবাবগঞ্জে মাদক কারবারি গ্রেফতার

BN DESK
13 March 2026, 05:24 AM পড়তে ১ মিনিট

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় র‌্যাবের অভিযানে ৫০ গ্রাম হেরোইন ও ১২৩ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হেলাল উদ্দীন (৪২) গ্রেফতার হয়েছেন। তিনি গোমস্তাপুরের রহনপুর পৌর ৬নং ওয়ার্ডের নুনগোলা কেডিসিপাড়া মহল্লার মো. মোস্তফার ছেলে। তবে অভিযানকালে হেলালের সহযোগী এবং স্ত্রী আয়না বেগম (৪০) ও ছেলে মো. হিমেল (২০) কৌশলে পালিয়ে যায়।

র‌্যাব জানায়, গত বুধবার দুপুর দেড়টার দিকে মাদক কেনাবেচার গোপন তথ্যের ভিত্তিতে জেলার কুখ্যাত ও অন্যতম শীর্ষ মাদকস্পট নুনগোলা কেডিসিপাড়া মহল্লায় হিমেলের বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে হাতেনাতে গ্রেফতার হন তালিকাভূক্ত মাদক কারবারি হেলাল।

আজ বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে র‌্যাব-৫ ব্যাটালিয়নের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ঘটনায় গোমস্তাপুর থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আসামিকে পুলিশে সোপর্দ করা হয়েছে। হেলালের স্ত্রী ও ছেলেকে আটকে অভিযান শুরু হয়েছে বলেও জানিয়েছে র‌্যাব।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জে মাদক কারবারি গ্রেফতার

B
BN DESK | 13 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার