Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় পলাতক আসামি গ্রেফতার

BN DESK
06 February 2026, 07:28 PM পড়তে ১ মিনিট

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযানে মাদক মামলায় ৬ বছর যাবৎ পলাতক ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি সাত্তার খাঁ(৩৫) গ্রেফতার হয়েছে। সে সদর উপজেলার কৃষ্ণগোবিন্দপুর পাঠান পাড়া গ্রামের জেম খাঁ’র ছেলে।

র‌্যাব জানায়, গতকাল বৃহস্পতিবার রাত সোয়া ১০টায় সদর উপজেলার মহারাজপুর ঘোড়াস্ট্যান্ড এলাকার একটি রেস্টুরেন্ট থেকে তাকে গ্রেফতার করা হয়।

আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় র‌্যাব-৫ ব্যাটালিয়নের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২০ সালে জেলার শিবগঞ্জ থানা এলাকা থেকে ফেনসিডিল হেফাজতে রাখার অভিযোগে গ্রেফতার হয় সাত্তার।

এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনের একটি মামলা দায়ের হয়। পরে জামিনে বেরিয়ে সে পলাতক হয়। তার অনুপস্থিতিতেই মামলার রায়ে ৫ বছরের সাজা হয়। এরপর থেকে তাকে গ্রেফতারের জন্য তৎপর ছিল আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। এরই ধারবাহিকতায় গতকাল বৃহস্পতিবার রাতে গ্রেফতার হয় সাত্তার। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র‌্যাব।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় পলাতক আসামি গ্রেফতার

B
BN DESK | 06 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার