Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় ভ্যান আরোহী নারী শ্রমিক নিহত

BN DESK
10 October 2025, 10:42 PM পড়তে ১ মিনিট
চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় ভ্যান আরোহী নারী শ্রমিক নিহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ শহরে পেছন থেকে একটি মোটরসাইকেলের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানের যাত্রী এবং একটি অটোরাইসমিল শ্রমিক রহিমা বেগম (৩৬) নিহত হয়েছেন। তিনি শহরের সিএন্ডবি ঘাট রহমতপাড়া মহল্লার মন্তাজ আলীর স্ত্রী।

এলাকাবাসী, পরিবার ও পুলিশ সূত্র জানায়, গত বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মিল থেকে কাজ শেষে বাবার বাড়ি জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর এলাকায় যাবার জন্য ভ্যানে ওঠেন রহিমা। শহরের নয়াগোলা মোড় এলাকায় পেছন থেকে একটি দ্রুতগতির বেপরোয়া মোটরসাইকেল ভ্যানটিকে ধাক্কা দিলে সড়কে ছিটকে পড়েন তিনি। ঘটনাস্থলে আহতাবস্থায় উদ্ধার করে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান বলেন, মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আবেদনের প্রেক্ষিতে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। তিনি আরও জানান, মোটরসাইকেল চালককে শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় ভ্যান আরোহী নারী শ্রমিক নিহত

B
BN DESK | 04 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার