Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চাঁপাইনবাবগঞ্জে স্ত্রী হত্যায় দায়ে স্বামীর যাবজ্জীবন

BN DESK
05 September 2026, 04:09 AM পড়তে ১ মিনিট
চাঁপাইনবাবগঞ্জে স্ত্রী হত্যায় দায়ে স্বামীর যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে পারিবাবরিক কলহের জেরে দুই শিশু সন্তানের জননী স্ত্রী তানজিলা বেগমকে (২৬) ছুরি দিয়ে গলাকেটে হত্যার অভিযোগে দায়ের মামলায় স্বামী মধু মিয়া নামে এক যুবককে (৩২)  যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। সেই সাথে তাকে ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ৬ মাস কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে।

আজ রোববার (৩ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে একমাত্র আসামির উপস্থিতিতে চাঁপাইনবাবগঞ্জের দায়রা জজ মো. মিজানুর রহমান আদেশ প্রদান করেন। দন্ডিত মধু চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামের বজলুর রহমান ওরফে বজুর ছেলে। নিহত তানজিলা একই ইউনিয়নের সাতরশিয়া গ্রামের মৃত মশিউর রহমানের মেয়ে।

মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা যায় এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) মো. আব্দুল ওদুদ বলেন, ২০২১ সালের ৬ জানুয়ারি সন্ধ্যায় পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে খুন হন গৃহবধূ তানজিলা। ধারাল ছুরি দিয়ে গলাকেটে তাকে হত্যা করা হয়। এ সময় ঘটনা টের পেয়ে প্রতিবেশীরা এগিয়ে এসে স্বামী মধু মিয়াকে আটক করে পুলিশে দেয়। পরদিন ২০২১ সালের ৭ জানুয়ারি এ ঘটনায় নিহতের ভাই মো. জিয়ারুল শিবগঞ্জ থানায় মধুকে একমাত্র আসামি করে মামলা করেন।

২০২২ সালের ২৮ ফেব্রুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা (আইও) এবং শিবগঞ্জ থানার তৎকালীন পরিদর্শক আব্দুল মালেক একমাত্র মধুকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন। ১৩ জনের সাক্ষ্য, প্রমাণ ও শুনানীর পর আদালত আজ রোববার (৩ আগস্ট) মধুকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করেন। আসামিপক্ষে মামলা পরিচালনা করেন এড. ইউসুফ আলী ইমন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জে স্ত্রী হত্যায় দায়ে স্বামীর যাবজ্জীবন

B
BN DESK | 03 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার