Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চাঁপাইনবাবগঞ্জে হামের উপসর্গে হাসপাতালে ৫৮ রোগী, ৫ দিনে ৩১ শতাংশ টিকা গ্রহণ

BN DESK
11 April 2026, 01:14 AM পড়তে ১ মিনিট

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে হামের উপসর্গ নিয়ে আরও ১৪ রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। ফলে জেলায় বর্তমানে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৫৮। এনিয়ে গত জানুয়ারি থেকে এ পর্যন্ত জেলায় ৫৫৮ জন হাসপাতালে সন্দেহজনক (সাসপেকটেড) হামের রোগী ভর্তি হয়েছে, যাদের বেশিরভাগই শিশু।  

জানা যায়, এ পর্যন্ত ভর্তিকৃতদের মধ্যে ৪ জন শিশু জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। বাকি ২ শিশু রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ডের পর মারা যায়। সকল মৃত্যুর ঘটনা মার্চ মাসে। হামের দাপট জেলায় এখনও ভয়াবহ ও আতঙ্কজনক। এদিকে জেলার ৩ উপজেলায় গত ৫ এপ্রিল থেকে চলছে হাম-রুবেলার এমআর টিকাদানের বিশেষ কর্মসূচি।

টানা ৩ সপ্তাহ টিকা দেয়ার কথা থাকলেও মাত্র ৫দিনে ৩১ শতাংশ টিকা দেয়া সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে জেলার স্বাস্থ্য সূত্রগুলো। সিভিল সার্জন ডা. এ.কে.এম সাহাবুদ্দীন বলেন, জেলা থেকে এ পর্যন্ত সন্দেহজনক ১০১ জনের নমুনা পরীক্ষা করে ৩৯ জন পজিটিভ পাওয়া গেছে (কনফার্ম) যা পরীক্ষার প্রায় ৪০ শতাংশ। সন্দেহজনক ৬ মৃত্যুর কোনটি কনফার্ম হামের রোগী নয়।

তবে তাদের মাত্র ১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। সিভিল সার্জন আরও বলেন, আরও কয়েকটি মৃত্যু নিয়ে জনমনে সন্দেহ থাকলেও বিশ্ব স্বাস্থ্য সংস্থা(হু) সেগুলো সন্দেহজনক মৃত্যুর তালিকায় রাখেনি। সিভিল সার্জন কার্যালয় সূত্র জানিয়েছে, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ ও গোমস্তাপুরে ১ জন রোগী ভর্তি রয়েছে।

এদিকে জেলার সদর, শিবগঞ্জ ও ভোলাহাট এই ৩ উপজেলায় হামের বিশেষ টিকাদান (এআর) কর্মসূচি চলছে। গত ৫ এপ্রিল চালু হওয়া এ কর্মসূচির মাধ্যমে এ পর্যন্ত ৫১ হাজার ২২১ শিশু টিকা নিয়েছে। এদিকে জেলার ১ লাখ ৬৭ হাজার ২৮৭ রোগীকে আগামী ২৩ এপ্রিল পর্যন্ত এ টিকা দেয়া হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জে হামের উপসর্গে হাসপাতালে ৫৮ রোগী, ৫ দিনে ৩১ শতাংশ টিকা গ্রহণ

B
BN DESK | 11 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার