Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চাঁপাইনবাবগঞ্জে ১০টি চোরাই মোটরসাইকেলসহ আন্ত:জেলা চোরচক্রের মূলহোতা গ্রেফতার

BN DESK
10 October 2025, 03:43 AM পড়তে ১ মিনিট
চাঁপাইনবাবগঞ্জে ১০টি চোরাই মোটরসাইকেলসহ আন্ত:জেলা চোরচক্রের মূলহোতা গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ সদর এবং শিবগঞ্জ উপজেলায় সদর থানা পুলিশের অভিযানে আন্ত:জেলা মোটরসাইকেল চোরচক্রের মূলহোতা বারিকুল ইসলাম (৩০) গ্রেফতার হয়েছে। তার হেফাজত হতে উদ্ধার হয়েছে চুুরিকৃত ১০ টি চোরাই মোটরসাইকেল। গ্রেফতার বারিকুল শিবগঞ্জ উপজেলার মনোহরপুর গ্রামের মো: আকালুর ছেলে। গোপন খবরের ভিত্তিতে গত শনিবার  ভোর থেকে  দিনব্যাপী টানা অভিযানটি চালানো হয়।

আজ রোববার (২৯ জুন) বেলা আড়াইটায় চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গত শনিবার সকালে সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের মেলার মোড় নামক স্থানে একটি আমবগানে একটি চোরাই মোটরসাইকেল কেনা-বেচার সময় ওই মোটরসাইকেলসহ গ্রেফতার হন বারিকুল।

এ সময় তার সহযোগী কয়েকজন দৌড়ে পালিয়ে যান। পরে  বারিকুলের স্বীকারোক্তিতে তার বসতবাড়ি থেকে উদ্ধার হয় চাঁপাইনবাবগঞ্জের সদরসহ জেলার বিভিন থানা  এলাকা এবং পাশের বিভিন্ন জেলা থেকে চুরিকৃত আরও ৯ টি মোটরসাইকেল।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান বলেন, এ ঘটনায় বারিকুল এবং তার ৩ সহযোগী সহ ৪ জনের নামে মামলা করেছে পুলিশ। আজ রোববার (২৯ জুন) গ্রেফতারকৃত বারিকুলকে আদালতে পাঠানো হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জে ১০টি চোরাই মোটরসাইকেলসহ আন্ত:জেলা চোরচক্রের মূলহোতা গ্রেফতার

B
BN DESK | 29 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার