Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চাঁপাইনবাবগঞ্জে ১০ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

BN DESK
15 February 2026, 11:25 PM পড়তে ১ মিনিট

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ জেলার ৫টি উপজেলার ৩টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন ১৬ জন প্রার্থী। এই ৩টি আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী বিএনপি ও জামায়াতের ৬ প্রার্থী ব্যতীত বাকি ১০ র্প্রার্থর জামানত বাজেয়াপ্ত হয়েছে। নিয়মানুযায়ী প্রার্থীদের নিজ আসনে প্রদত্ত ভোটের এক অষ্টমাংশ ভোট না পাওয়ায় এদের জামানত বাজেয়াপ্ত হবে বলে জানিয়েছেন জেলা নির্বাচন অফিসার আজাদুল হেলাল।

চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে ৬ জন প্রার্থীর মধ্যে ৪ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। এরা হলেন- বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মোমবাতি প্রতীকের নবাব মো: শামসুল হোদা (প্রাপ্ত ভোট ৪৪৬), জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের মো: আফজাল হোসেন (প্রাপ্ত ভোট ২ হাজার ২৬৩), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের (মুক্তিজোট) ছড়ি প্রতীকের মো: আব্দুল হালিম (প্রাপ্ত ভোট ৫৫৭) এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের মো: মনিরুল ইসলাম (প্রাপ্ত ভোট ১ হাজার ৮৩)।

এই আসনে ভোটার ছিল ৫ লাখ ১৮১ জন। ভোট পড়েছে ৩ লাখ ৮৩ হাজার ৩৮৩টি (এক অষ্টমাংশ ভোট ৪৭ হাজার ৯৮৫)। জয়ী হয়েছেন দাঁড়িপাল্লা প্রতীকের জামায়াত প্রার্থী মো: কেরামত আলী (প্রাপ্ত ভোট ২ লাখ ৬হাজার ৮৯৩)। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপি’র ধানের শীষ প্রতীকের মো: শাহজাহান মিঞা (প্রাপ্ত ভোট ১ লাখ ৬২ হাজার ৫১৫)।

চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসনে ৫ জন প্রার্থীর ৩ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। এরা হলেন, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের মো: খুরশীদ আলম (প্রাপ্ত ভোট ৮ হাজার ১৭৫), ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের মো: ইব্রাহিম খলিল (প্রাপ্ত ভোট ১ হাজার ৬৯) এবং বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির কাস্তে প্রতীকের মো: সাদেকুল ইসলাম (প্রাপ্ত ভোট ৬২৬)।

এই আসনে ভোটার ছিল ৪ লাখ ৬১ হাজার। ভোট পড়েছে ৩ লাখ ৪৪ হাজার ২৭৪ টি (এক অষ্টমাংশ ভোট ৪৩ হাজার ৩৪)। জয়ী হয়েছেন  দাঁড়িপাল্লা প্রতীকের জামায়াত প্রার্থী মো: মিজানুর রহমান (প্রাপ্ত ভোট ১ লাখ ৭১ হাজার ২২৭)। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপি’র ধানের শীষ প্রতীকের মো: আমিনুল ইসলাম (প্রাপ্ত ভোট ১ লাখ ৫৫ হাজার ১১৯)।

চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে ৫ জন প্রার্থীর ৩ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। এরা হলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের মো: মনিরুল ইসলাম (প্রাপ্ত ভোট ৮২০), জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র তারা প্রতীকের মো: ফজলুর ইসলাম খাঁন (প্রাপ্ত ভোট ৬৩৭) এবং গণঅধিকার পরিষদের(জিওপি) ট্রাক প্রতীকের মো: শফিকুল ইসলাম (প্রাপ্ত ভোট ৩৬১)।

এই আসনে ভোটার ছিল ৪ লাখ ৬৮ হাজার ৪৭৯ জন। ভোট পড়েছে ৩ লাখ ২৩ হাজার ২৩৪ টি (এক অষ্টমাংশ ভোট ৪০ হাজার ৪০৪ ভোট)। জয়ী হয়েছেন দাঁড়িপাল্লা প্রতীকের জামায়াত প্রার্থী মো: নুরুল ইসলাম বুলবুল (প্রাপ্ত ভোট ১ লাখ ৮৯ হাজার ৬৪০)। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপি’র ধানের শীষ প্রতীকের  মো: হারুনুর রশীদ (প্রাপ্ত ভোট ১ লাখ ২৭ হাজার ৩৭)।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জে ১০ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

B
BN DESK | 15 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার