Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চাঁপাইনবাবগঞ্জে ১৮ কেজি গাঁজাসহ ট্রাকচালক আটক

BN DESK
10 February 2026, 11:10 PM পড়তে ১ মিনিট

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ শহরে সেনাবাহিনী ও র‌্যাবের যৌথ অভিযানে ১৮ কেজি গাঁজাসহ আজাদ আলী(৩০) নামে এক ট্রাক চালককে আটক করা হয়েছে। সে জেলার শিবগঞ্জ উপজেলার গঙ্গারামপুর গ্রামের আজিজুল হকের ছেলে।

র‌্যাব জানায়, গত রোববার দিবাগত রাত পৌনে ২টায় দারিয়াপুর এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে। এসময় চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীগামী মহানগরে যাওয়া ট্রাকের ভেতরে ত্রিপলে ঢাকা অবস্থায় গাঁজা পাওয়া যায়। এসময় চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে আটক করা হয়।

পরে গতকাল সোমবার দিবাগত রাত সোয়া ১২টায় র‌্যাব-৫ ব্যাটালিয়নের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন তথ্যের ভিত্তিতে ট্রাকটিকে চাঁপাইনবাবগঞ্জ সদর এলাকায় ঢোকার পরপরই চেকপোস্টে থামার সংকেত দেওয়া হয়।

এসময় চালক ট্রাক থামিয়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে ট্রাকে তল্লাশি চালিয়ে গাঁজা উদ্ধার করা হয়। পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সদর থানায় সোপর্দ করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জে ১৮ কেজি গাঁজাসহ ট্রাকচালক আটক

B
BN DESK | 10 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার