Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে বাস চলাচল বন্ধ

BN DESK
05 September 2026, 04:38 AM পড়তে ১ মিনিট
চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে বাস চলাচল বন্ধ

মফস্বল ডেস্ক : রাজশাহীতে চাঁপাইনবাবগঞ্জের এক বাসচালককে মারধরের ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। গতকাল রোববার (২৭ জুলাই) সকাল থেকে এ রুটে বাস না চলায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। 

খোঁজ নিয়ে জানা যায়, গত শনিবার (২৬ জুলাই) রাজশাহীর চালকদের সঙ্গে চাঁপাইনবাবগঞ্জের চালক-শ্রমিকদের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে চাঁপাইনবাবগঞ্জের এক চালককে মারধর করে রাজশাহীর চালকরা। এ ঘটনার জেরে রাজশাহীর একটি বাস ভাঙচুর করে চাঁপাইনবাবগঞ্জের চালকরা। এর ফলে দুই জেলার মধ্যে সরাসরি বাস চলাচল বন্ধ হয়ে যায়।

 আজ সোমবার (২৮ জুলাই) চাঁপাইনবাবগঞ্জের বিশ্বরোড এলাকায় গিয়ে দেখা যায়, সকাল থেকে রাজশাহীগামী যাত্রীরা বাসের জন্য অপেক্ষা করছেন। কিন্ত বন্ধ রয়েছে রাজশাহীগামী বাসের টিকিট কাউন্টার। আন্তঃনগর বাস না পেয়ে যাত্রীরা সিএনজিচালিত অটোরিকশা করে রাজশাহীর দিকে রওনা দিচ্ছেন। এতে গন্তব্যে পৌঁছাতে সময় যেমন বেশি লাগছে তেমনি গুনতে হচ্ছে বাড়তি ভাড়া। তবে বিআরটিসি বাস চলাচল স্বাভাবিক রয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান বলেন, সমস্যার সমাধান নিরসনে আমরা স্থানীয়ভাবে মিটিং করেছি। আজকে রাজশাহীর সমিতির সঙ্গে বসার কথা ছিল। তবে অনিবার্য কারণে বসা হয়নি। আগামীকাল বেলা ১১টায় মিটিংয়ের সময় নির্ধারণ করা হয়েছে। আশা করি বিষয়টি দ্রুত সমাধান হবে।

এলাকা: রাজশাহী
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে বাস চলাচল বন্ধ

B
BN DESK | 28 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার