Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে চারটি ভারতীয় গরু জব্দ

BN DESK
13 May 2026, 01:09 AM পড়তে ১ মিনিট

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা সীমান্তে বিজিবির অভিযানে ৪টি ভারতীয় গরু জব্দ হয়েছে। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি। বিজিবি জানায়, গতকাল সোমবার দিবাগত রাত পৌনে ১টার দিকে জহুরপুরটেক বিওপির  আওতাধীন সূর্যনারায়ণপুর মাঠাপাড়া গ্রামে অভিযান চালায় বিজিবি। অভিযানে প্রায় ৩ লাখ টাকা মূল্যের গরু চারটি জব্দ হয়। গরুগুলো চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩বিজিবি) অধিনায়ক লে.কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, চলতি মাসে বিভিন্ন অভিযানে ১২টি ভারতীয় গরু জব্দ করেছে বিজিবি। যার বাজার মূল্য প্রায় ২০ লাখ টাকা।

অধিনায়ক আরও বলেন, আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে সীমান্তে গরু চোরাচালান প্রতিরোধে তৎপর রয়েছে বিজিবি। এজন্য দুর্গম সীমান্তে ও নদী সীমান্তে অতিরিক্ত বিশেষ টহল, চেকপোস্ট পরিচালনা ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে চারটি ভারতীয় গরু জব্দ

B
BN DESK | 13 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার