Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবি’র অভিযানে ৭ ভারতীয় গরু ও নেশার সিরাপ জব্দ

BN DESK
06 September 2026, 12:30 AM পড়তে ১ মিনিট

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলা সীমান্তে বিজিবি’র পৃথক ৩টি অভিযানে চোরাচালানকৃত ৭টি ভারতীয় গরু ও ৩৫ বোতল এস্কাফ ভারতীয় নেশার সিরাপ জব্দ করা হয়েছে। তবে এসব অভিযানে কেউ আটক হয়নি।

বিজিবি জানায়, গতকাল শনিবার দিবাগত রাত ১টা থেকে আজ রোববার (১ ফেব্রুয়ারি) সকাল ৮টা পর্যন্ত গোপন তথ্যের ভিত্তিতে বিজিবি’র ৩টি বিশেষ টহল দল অভিযানগুলো পরিচালনা করে। বিজিবি আরও জানায়, সদরের চরাবাগডাঙ্গা বিওপি হতে চরবাগডাঙ্গা ইউনিয়নের রানীনগর গ্রামে অভিযানে ২টি গরু জব্দ করা হয়।

সদরের বাখের আলী বিওপি হতে সদরের নারায়াণপুর ইউনিয়নের মুন্নাপাড়া গ্রাম সংলগ্ন পদ্মা নদীর চর থেকে ৫টি গরু জব্দ করা হয়। এছাড়া শিবগঞ্জের মনোহরপুর বিওপির টহলদল শিবগঞ্জের দূর্লভপুর ইউনিয়নের গোপালপুর গ্রাম থেকে জব্দ করে ৩৫ বোতল সিরাপ।

আজ রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) অধিনায়ক লে.কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, জব্দ সিরাপ শিবগঞ্জ থানায় ও গরু চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবি’র অভিযানে ৭ ভারতীয় গরু ও নেশার সিরাপ জব্দ

B
BN DESK | 01 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার