Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ লাখ টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার

BN DESK
09 March 2026, 03:14 AM পড়তে ১ মিনিট

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগরঞ্জের সদর উপজেলা সীমান্তে র‌্যাবের অভিযানে ২০ লাখ টাকার ২০০ গ্রাম হেরোইনসহ আলী হোসেন(২৩) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। তিনি সদর উপজেলার সীমান্তবর্তী চরবাগডাঙ্গা ইউনিয়নের মালবাগডাঙ্গা সোনাপট্টি গ্রামের এবরান আলীর ছেলে। তার বিরুদ্ধে মাদক কারবারে জড়িত থাকার অভিযোগ এনেছে র‌্যাব।

র‌্যাব জানায়, আজ রোববার (৮ মার্চ) ভোরে আলী হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। আজ রোববার (৮ মার্চ) দুপুরে র‌্যাব-৫ ব্যাটালিয়নের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ লাখ টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার

B
BN DESK | 09 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার