Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে আরও ২০ জনকে পুশইন

BN DESK
10 October 2025, 04:42 PM পড়তে ১ মিনিট
চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে আরও ২০ জনকে পুশইন

মফস্বল ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্ত দিয়ে ২০ জনকে পুশইন করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ বুধবার (১৮ জুন) ভোরে তাদের বাংলাদেশে পুশইন করা হয়। পরে তাদের আটক করে ক্যাম্পে নিয়ে আসে ৫৩ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। আটকদের ২০ জনের মধ্যে ১০ শিশু। আর সাত নারী ও বাকিরা পুরুষ। দুর্যোগপূর্ণ আবহাওয়ার সুযোগে মুষলধারে বৃষ্টির মধ্যে তাদের অবৈধভাবে ঠেলে পাঠানো হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, ভারতের হরিয়ানায় সেখানকার পুলিশ ইটভাটায় কাজের সময় ওই ২০ জনকে আটক করে। বুধবার ভোর পৌনে ৫টার দিকে ভারতের ৭১ ব্যাটালিয়নের সভাপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্তের ৪/৫-১ এস আন্তর্জাতিক সীমান্ত পিলার সংলগ্ন এলাকা দিয়ে ওই ২০ জনকে পুশইন করে।

চাঁপাইনবাবগঞ্জের ৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্ট্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু জানান, বিজিবি’র হেফাজতে থাকা ২০ জনের নাগরিকত্ব যাচাই শেষে পরবর্তী আইনি পদক্ষেপের জন্য তাদের শিবগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় বিজিবি’র পক্ষ থেকে বিএসএফ’র কাছে জোর প্রতিবাদ জানানো হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে আরও ২০ জনকে পুশইন

B
BN DESK | 18 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার