Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে ব্যক্তি ইমেজই জামায়াত প্রার্থীর বিজয়ের কারণ

BN DESK
13 February 2026, 10:43 PM পড়তে ১ মিনিট

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসনে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন জামায়াত মনোনীত প্রার্থী ড. মিজানুর রহমান।

পোস্টাল ব্যালেটসহ তিনি ভোট পেয়েছেন ১ লাখ ৭১ হাজার ২২৭ টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী আলহাজ আমিনুল ইসলাম পেয়েছেন ১ লাখ ৫৫হাজার ১১৯টি ভোট। গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে এ আসনের ফলাফলে বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া যায়।

বিশ্লেষণে দেখা যায়, নিজস্ব দলীয় ভোটব্যাংক, ব্যক্তি ইমেজ, প্রতিপক্ষ প্রার্থীর জনপ্রিয়তায় ঘাটতি, বিএনপির নেতাকর্মীদের মধ্যে অনৈক্যসহ বিশেষ করে তরুণ ও নারী ভোটারদের জনপ্রিয়তা তাকে নির্বাচনিতে বিজয়ী হতে সহায়তা করেছে।

বিগত ১৯৮৬ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে মরহুম জামায়াত নেতা মাওলানা মীম ওবায়দুল্লাহ ৫২ ভোটে (নিষিদ্ধ ঘোষিত) আওয়ামী লীগ প্রার্থী এড. আফসার আলীকে পরাজিত করে এমপি নির্বাচিত হওয়ার ৪০ বছর পর বাংলাদেশ জামায়াতে ইসলামী এ আসনটি পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে। তার এ বিজয়ে এলাকার দলমত নির্বিশেষ জনসাধারণের প্রত্যাশা অনেকগুণ বেড়ে গেছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে ব্যক্তি ইমেজই জামায়াত প্রার্থীর বিজয়ের কারণ

B
BN DESK | 13 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার