Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চাঁ’নবাবগঞ্জে পৃথক ৪টি অভিযানে মাদকসহ গ্রেফতার ৩

BN DESK
06 September 2026, 12:36 AM পড়তে ১ মিনিট

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন সংস্থার মাদকবিরোধী পৃথক ৪ টি অভিযানে ভারতীয় নেশাজাতীয় এস্কাফ ডিএক্স সিরাপ ১৭৩ বোতল, ট্যাপেন্টাডল ৩শ’ পিস, ইয়াবা ১১৫ পিস, ২ বোতল ফেনসিডিল এবং মাদক বিক্রির ১ লাখ ২০ হাজার টাকাসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। গত  বুধবার দিবাগত রাত থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত এসব অভিযান চালানো হয়।

জানা যায়, চাঁপাইনবাবগঞ্জর শিবগঞ্জ উপজেলা সীমান্তে বিজিবির অভিযানে ১১টি হলুদ ও মরিচের গুড়ার বস্তার মধ্যে পাচারকালে ৭৪ বোতল এস্কাফ ডিএক্স নেশার সিরাপসহ মো. ইব্রাহীম(৫০) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। সে শিবগঞ্জের বিনোদপুর ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামের মৃত মান্নানের ছেলে।

এদিকে সদর উপজেলার রানীহাটী ইউনিয়নের কৃষ্ণগোবিন্দপুর পাঠানপাড়া গ্রামে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালিত টাস্কফোর্স অভিযানে ১১৫ পিস ইয়াবা, ২ বোতল ফেনসিডিল ও ১ লাখ ২০ হাজার টাকাসহ এক দম্পতিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃরা হলো, গ্রামের মৃত সোলেমান মন্ডল কালুর ছেলে আরিফ পাঠান(৪৫) ও তার স্ত্রী বেবী বেগম(৪০)। এছাড়া সীমান্তে বিজিবির অপর দুই অভিযানে ১০০ বোতল এস্কাফ সিরাপ ও ৩শ’ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ হলেও কেউ আটক হয়নি।

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা ব্যাটালিয়নের(৫৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বলেন, সীমান্তের বিশ্বনাথপুর গ্রামে হলুদ মরিচের বস্তার মধ্যে পাওয়া যায় ৭৪ বোতল মাদক সিরাপ। এছাড়া সোনামসজিদ বিওপির অভিযানে শাহাবাজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রাম থেকে জব্দ হয় ১শ’ বোতল মাদক সিরাপ।

নওগাঁ ব্যাটালিয়ন(১৬ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল আরিফুল ইসলাম মাসুম বলেন, গোমস্তাপুরের রোকনপুর বিওপি টহলদল ঘোলাদীঘিরপাড় এলাকা থেকে জব্দ করে ৩শ’ পিস ট্যাপন্টোডল ট্যাবলেট।

জেলা মাদক নিয়ন্ত্রণ আধিদপ্তরের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান বলেন, পাঠানপাড়া গ্রামে ১১৫ পিস ইয়াবা, ২ বোতল ফেনসিডিল ও মাদক বিক্রির টাকাসহ চিহ্নিত মাদক কারবারি দম্পতি গ্রেফতার হয়েছে। এসব ঘটনায় সংশ্লিষ্ট থানায় পৃথক আইনি ব্যবস্থা নেয়া হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

চাঁ’নবাবগঞ্জে পৃথক ৪টি অভিযানে মাদকসহ গ্রেফতার ৩

B
BN DESK | 07 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার