Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চাটখিলে কিশোর মাসুম হত্যায় গ্রেফতার ৩

BN DESK
09 March 2026, 09:47 PM পড়তে ১ মিনিট

নোয়াখালীর চাটখিলে অটোরিকশা চালক কিশোর মো. মাসুম ওরফে বাবু (১৪) হত্যাকাণ্ডের ঘটনায় দেড়মাস পর তিনজনকে গ্রেফতার করেছে র‍্যাব-১১।

গত ৭ মার্চ রাত থেকে ৮ মার্চ ভোর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।  

গ্রেফতাররা হলেন চাটখিলের ধর্মপুর গ্রামের জালাল আহম্মেদের ছেলে মো. রাজু (৩৫), একই গ্রামের আলী আরশাদের ছেলে মো. রুবেল ওরফে (৩২) ও সুন্দরপুর গ্রামের মো. মাহাবুবের ছেলে মো. মুন্না (৩৫)।

র‍্যাব সূত্রে জানা গেছে, গত ১২ জানুয়ারি সন্ধ্যায় চাটখিলের দশানী টবগা এলাকার ভাড়াবাসা থেকে অটোরিকশা নিয়ে বের হন মাসুম। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের পক্ষ থেকে বিষয়টি জানিয়ে চাটখিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। নিখোঁজের পরদিন ছোট জীবনগর এলাকায় একটি সেতুর নিচে মাসুমের অটোরিকশাটি ব্যাটারিবিহীন অবস্থায় উদ্ধার করা হয়।

ঘটনার প্রায় একমাস পর গত ১৮ ফেব্রুয়ারি সকালে চাটখিল উপজেলার রামনারায়ণপুর ইউনিয়নের ধর্মপুর গ্রাম থেকে স্থানীয়রা মাসুমের মরদেহ দেখতে পান। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করেন। এ ঘটনায় চাটখিল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। 

মামলার তদন্তে নেমে র‍্যাব গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় অভিযানে নামে। অভিযানে গত শনিবার রাত ১০টার দিকে চাটখিল পৌরসভা এলাকা থেকে রাজুকে গ্রেফতার করা হয়। পরে রাত সাড়ে ১২টার দিকে হটপুকুরিয়া বাজার এলাকা থেকে মুন্না এবং রাত ২টা ১০ মিনিটে ধর্মপুর ছিলার দিঘীর পাড় এলাকা থেকে রুবেলকে গ্রেফতার করা হয়।

র‍্যাব-১১ সিপিসি-৩-এর কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু বলেন, গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাটখিল থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে তাদের আদালতে পাঠানো হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

চাটখিলে কিশোর মাসুম হত্যায় গ্রেফতার ৩

B
BN DESK | 09 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার