Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চান্দিনায় লড়ি চাপায় স্কুল ছাত্রের মৃত্যু

BN DESK
03 September 2026, 12:24 PM পড়তে ১ মিনিট

কুমিল্লার চান্দিনায় লং ভেহিকল (লড়ি) চাপায় ইবনে তাইম (১৪) নামে এক ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়।

আজ বুধবার (১ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লøার চান্দিনা উপজেলার কাঠেরপুল নামক এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

নিহত স্কুল ছাত্র ইবনে তাইম চান্দিনা উপজেলা সদরের রারিরচর গ্রামের বাবুল মিয়ার ছেলে। সে চান্দিনা উপজেলা বড়গোবিন্দপুর আলী মিঞা ভূইয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র।

স্থানীয় সূত্রে জানা যায় চান্দিনার বড়গোবিন্দপুর আলী মিঞা ভূইয়া উচ্চ বিদ্যালয়টি মহাসড়কের পাশে অবস্থিত। তাইম সকালে বাড়ি থেকে বের হয়ে প্রতিদিনের ন্যায় মহাসড়কের চান্দিনার কাঠেরপুল এলাকা থেকে মারুতিতে উঠতে যায়। এসময় চট্টগ্রামমুখী একটি লড়ি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যু ঘটে।

হাইওয়ে পুলিশ ময়নামতি ক্রসিং থানার অফিসার ইন-চার্জ (ওসি) আব্দুল মমিন ঘটনাটি নিশ্চিত করেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

চান্দিনায় লড়ি চাপায় স্কুল ছাত্রের মৃত্যু

B
BN DESK | 01 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার