Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চারুশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুনের জেরে গ্রেপ্তার ৫

BN DESK
10 October 2025, 09:55 AM পড়তে ১ মিনিট
চারুশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুনের জেরে গ্রেপ্তার ৫

নিউজ ডেস্ক:   মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের চান্দর গ্রামের চারুশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের ঢাকার গুলশানের বাড়িতে অভিযান চালিয়ে ছাত্রলীগ-যুবলীগের ৫ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে মানিকগঞ্জ সদর থানা পুলিশ। 

রবিবার (৪ মে) সকালের দিকে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমানুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। শুক্রবার ও শনিবার দুইদিনব্যাপী অভিযান শেষে তাদের শনিবার রাত পৌনে ৮টায় থানায় হাজির করা হয়। 

এর আগে ১৫ এপ্রিল দিবাগত রাতে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের চান্দর গ্রামের চারুশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে। সাত দিনের রিমান্ড চেয়ে আজ দুপুরে তাদের মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে বলে জানান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমানুল্লাহ। 

গ্রেপ্তারকৃতরা হলেন- সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি উজ্জ্বল হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মাসুদ রানা ও সাফি মীর, ছাত্রলীগের সক্রিয় কর্মী আবিদ হোসেন ও হৃদয় হোসেন। তাদের সকলের বাড়ি সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

চারুশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুনের জেরে গ্রেপ্তার ৫

B
BN DESK | 04 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার