Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চালককে ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাই,‘গণপিটুনিতে’ নিহত ১   

BN DESK
06 September 2026, 07:56 PM পড়তে ১ মিনিট
চালককে ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাই,‘গণপিটুনিতে’ নিহত ১   

নিউজ ডেস্ক:  মুন্সীগঞ্জের শ্রীনগরের তন্তর এলাকায় চালককে ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এসময় আশপাশের লোকজন অভিযুক্ত ছিনতাইকারীদের মধ্যে তিনজনকে ধরে গণপিটুনি দেয়। এতে জহির (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। 

শনিবার (২৯ মার্চ) ভোরে উপজেলার তন্তর এলাকায় ঘটনাটি ঘটে।

শ্রীনগর থানার ওসি শাকিল আহমেদ জানান, আজ ভোরে তন্তর এলাকায় মহসিন মিয়ার (৪২) অটোরিকশায় যাত্রীবেসে ওঠেন চারজন। কিছুদূর যাওয়ার পর তারা অটোরিকশা থেকে নামেন। তারা মহাসিন মিয়াকে ছুরিকাঘাত করেন। ছিনতাইকারীদের একজন অটোরিকশা নিয়ে পালিয়ে যান। এ সময় অটোরিকশা চালকের চিৎকার শুনে আশপাশের লোকজন এসে বাকি তিনজনকে ধরে গণপিটুনি দেয়।

তিনি আরো জানান, খবর পেয়ে পুলিশ গুরুতর আহত অটোরিকশা চালকসহ তিন অভিযুক্তকে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে সকাল সাড়ে ১১ টার দিকে একজনের মৃত্যু হয়। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

চালককে ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাই,‘গণপিটুনিতে’ নিহত ১   

B
BN DESK | 29 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার