Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চিকিৎসা শেষে বাসায় ফিরলেন অর্থমন্ত্রী

BN DESK
05 March 2026, 03:29 AM পড়তে ১ মিনিট

নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে চারদিন হাসপাতালে চিকিৎসা নেয়ার পর বাসায় ফিরেছেন অর্থমন্ত্রী ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বুধবার (৪ মার্চ) দুপুরে রাজধানীর গুলশানের নিজ বাসায় ফেরেন তিনি।

মন্ত্রীর একান্ত সহকারী শাহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকার পর শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে। চিকিৎসকেরা তাকে কিছুদিন পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।

তিনি আরও জানান, বাসায় ফিরলেও জরুরি দাপ্তরিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন মন্ত্রী। প্রয়োজনীয় ফাইল পর্যালোচনা ও গুরুত্বপূর্ণ প্রশাসনিক কাজ বাসা থেকেই করছেন। অসুস্থ অবস্থায় হাসপাতালেও তিনি সীমিত পরিসরে দাপ্তরিক কাজ করেছেন বলে জানান তার সহকারী।

গত ১ মার্চ নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে রাজধানীর গুলশানের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম–১১ আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

চিকিৎসা শেষে বাসায় ফিরলেন অর্থমন্ত্রী

B
BN DESK | 05 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার