Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চিত্রনায়িকা অপু বিশ্বাসের জামিননামা দাখিল

BN DESK
04 September 2026, 04:02 AM পড়তে ১ মিনিট
চিত্রনায়িকা অপু বিশ্বাসের জামিননামা দাখিল

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর ভাটারা থানায় এনামুল হক নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টার মামলায় চিত্রনায়িকা অপু বিশ্বাস বিচারিক আদালতে হাজির হয়ে জামিননামা দাখিল করেছেন। এর আগে এ মামলায় আরেক চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করা হয়েছিল।

আজ বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হন অপু বিশ্বাস। এ সময় মুখে মাস্ক ও কালো বোরকা পরে আসেন এ চিত্রনায়িকা। এরপর হাইকোর্টের আদেশ মোতাবেক ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের আদালতে অপু বিশ্বাস আইনজীবীর মাধ্যমে জামিননামা দাখিল করেন।

সিএমএম আদালতের জুডিশিয়াল পেশকার (জেপি) ওমর ফারুক চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

অপু বিশ্বাসের আইনজীবী আবুল বাশার কামরুল বলেন, ভাটারা থানার একটি হত্যাচেষ্টা মামলায় চিত্রনায়িকা অপু বিশ্বাস গত ২ জুন হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের আগাম জামিন পান। জামিনের মেয়াদ প্রায় শেষের দিকে। তাই উচ্চ আদালতের নির্দেশ মোতাবেক অপু বিশ্বাস সিএমএম কোর্ট সশরীরে হাজির হয়ে জামিননামা দাখিল করেছেন। খুব শিগগির অপু বিশ্বাস আত্মসমর্পণ করে বিচারিক আদালতে জামিন চাইবেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

চিত্রনায়িকা অপু বিশ্বাসের জামিননামা দাখিল

B
BN DESK | 10 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার