Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চিন্ময় দাসকে তদন্ত কর্তাদের জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ

BN DESK
09 October 2025, 03:52 PM পড়তে ১ মিনিট
চিন্ময় দাসকে তদন্ত কর্তাদের জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ

নিউজ ডেস্ক:   চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের অভিযোগে দায়ের হওয়া একটি মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় দাসকে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (১৬ জুন) দুপুরে সংশ্লিষ্ট মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে শুনানি শেষে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৬ষ্ঠ আদালতের বিচারক এস এম আলাউদ্দিন এই আদেশ দেন।

চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের এপিপি অ্যাডভোকেট মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

আদালত সূত্র জানায়, গত ৪ জুন মামলার তদন্ত কর্মকর্তা চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তর জোনের সহকারী কমিশনার মোস্তফা কামাল চিন্ময় দাসকে জেলগেটে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে আবেদন করেন। ওই আবেদনের শুনানির দিন ধার্য ছিল আজ। আদালত শুনানি শেষে আবেদন মঞ্জুর করে চিন্ময় দাসকে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন।

এলাকা: চট্টগ্রাম
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

চিন্ময় দাসকে তদন্ত কর্তাদের জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ

B
BN DESK | 16 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার