Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চিরকুটে ‘আমাকে ক্ষমা করে দাও’ লিখে রেললাইনে যুবক, ট্রেনের ধাক্কায় মৃত্যু

BN DESK
02 September 2026, 10:33 PM পড়তে ১ মিনিট

চিরকুটে মায়ের উদ্দেশে ‘আমাকে ক্ষমা করে দাও’ এবং মুঠোফোন নম্বর লিখে রেখে রেললাইনে দাঁড়িয়েছেন এক যুবক। ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে তার। ওই লাশ উদ্ধার করেছে পুলিশ। 

আজ মঙ্গলবার (১৯ মে) দুপুর সাড়ে ১২টার দিকে গাজীপুর মহানগরের মাজুখান এলাকায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

সুনীল চন্দ্র দাস নামের ২৬ বছর বয়সী ওই যুবক ঢাকার হাজারীবাগ থানাধীন গণকতলী এলাকার লাল চন্দ্র রবি দাসের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানিয়েছে, ছোট একটি কাগজে ‘আমাকে ক্ষমা করে দাও’ এবং মায়ের মুঠোফোন নম্বর লিখে পূবাইলের মাজুখান এলাকায় ঢাকা-নরসিংদী রেললাইনের পাশে দাঁড়িয়ে ছিলেন সুনীল চন্দ্র দাস। নরসিংদী থেকে ঢাকাগামী একটি ট্রেন ওই এলাকা অতিক্রম করার আগ মুহূর্তে তিনি রেললাইনের ওপর উঠে যান। ওই ট্রেনের ধাক্কায় সুনীল চন্দ্র দাস ঘটনাস্থলেই মারা যান। চিরকুটে লেখা মুঠোফোন নম্বরে কল করে তার পরিচয় জানা গেছে। 

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) পুবাইল থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানিয়েছেন, সুনীল চন্দ্র দাসের লাশ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এলাকা: গাজীপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

চিরকুটে ‘আমাকে ক্ষমা করে দাও’ লিখে রেললাইনে যুবক, ট্রেনের ধাক্কায় মৃত্যু

B
BN DESK | 20 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার