Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চিড়িয়াখানায় জায়গা হলো ‘ডোনাল্ড ট্রাম্পে’র

BN DESK
28 May 2026, 04:15 PM পড়তে ১ মিনিট

অনলাইনে দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও ‘ভাইরাল’ হয়ে পড়া অ্যালবিনো জাতের মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ শেষ পর্যন্ত কোরবানি হয়নি। খামার থেকে যে ক্রেতা মহিষটি কিনেছিলেন, তার কাছ থেকে সেটি কিনে নিয়েছেন খোদ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। জননিরাপত্তা বিবেচনায় মহিষটি কোরবানি না করে চিড়িয়াখানায় পাঠিয়ে দিয়েছেন তিনি।

গতকাল বুধবার (২৭ মে) রাতে জাতীয় চিড়িয়াখানার কিউরেটর আতিকুর রহমান জানান, ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের মহিষটিকে রাতেই চিড়িয়াখানায় আনা হয়েছে এবং একটি নির্দিষ্ট শেডে রাখার ব্যবস্থা করা হয়েছে। চিড়িয়াখানা কর্তৃপক্ষ মহিষটির জন্য খাবারসহ সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।

নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ার রাবেয়া অ্যাগ্রো ফার্মে ছিল অ্যালবিনো জাতের গোলাপি রঙের মহিষটি। খামারের মালিক মালিক জিয়াউদ্দিন মৃধা জানান, মার্কিন প্রেসিডেন্টের চুল ও চোখের রঙের সঙ্গে মিল দেখে তার ছোট ভাই মজা করে মহিষটির নাম রাখেন ‘ডোনাল্ড ট্রাম্প’। এ খবর ছড়িয়ে পড়লে তা ফেসবুকে ভাইরাল হয়ে পড়ে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

চিড়িয়াখানায় জায়গা হলো ‘ডোনাল্ড ট্রাম্পে’র

B
BN DESK | 28 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার