Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চীনের দেওয়া সবকিছু ফেলে দিয়ে গেছেন ট্রাম্পের প্রতিনিধিরা

BN DESK
17 May 2026, 12:25 AM পড়তে ১ মিনিট

আন্তর্জাতিক ডেস্ক : চীন সফর শেষে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বহরে থাকা কর্মকর্তারা চীনা কর্মকর্তাদের দেওয়া সব সামগ্রী ফেলে দিয়েছেন বলে জানা গেছে। এসব সামগ্রীর মধ্যে ছিল প্রতিনিধি দলের পরিচয়পত্র, বার্নার ফোন ও বিশেষ পিন। বিমানবন্দরে এয়ার ফোর্স ওয়ানে ওঠার আগে সেগুলো সংগ্রহ করে একটি বিনে ফেলে দেওয়া হয়।

নিউইয়র্ক পোস্টের হোয়াইট হাউস প্রতিনিধি এমিলি গুডিন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, চীনা কর্মকর্তাদের দেওয়া কোনো কিছুই বিমানে নিতে দেওয়া হয়নি। শুক্রবার বেইজিং ক্যাপিটাল বিমানবন্দর থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হন ট্রাম্প। বিদায়ের সময় উপস্থিত ছিলেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। এসময় স্কুল শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্র ও চীনের পতাকা নেড়ে ট্রাম্পকে বিদায় জানান। বিমানে ওঠার আগে ট্রাম্প মুষ্টিবদ্ধ হাত উঁচিয়ে সমর্থকদের উদ্দেশে ইশারা করেন।

তিন দিনের এই সফরে ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বৈঠক করেন। বৈঠকে দুই নেতা ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে না দেওয়ার বিষয়ে একমত হন। একই সঙ্গে হরমুজ প্রণালি উন্মুক্ত রাখার প্রয়োজনীয়তার কথাও বলেন ট্রাম্প। তবে সফর শেষে বড় কোনো বাণিজ্যিক অগ্রগতি বা ইরান যুদ্ধ নিয়ে চীনের সুনির্দিষ্ট সহযোগিতার ঘোষণা আসেনি বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। তাইওয়ান ইস্যুতেও বৈঠকের আড়ালে সতর্ক বার্তা দিয়েছেন শিজিনপিং। সূত্র : তুর্কি টুডে

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

চীনের দেওয়া সবকিছু ফেলে দিয়ে গেছেন ট্রাম্পের প্রতিনিধিরা

B
BN DESK | 16 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার