Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চীনের পথে এনসিপির ৮ নেতা

BN DESK
10 October 2025, 10:35 PM পড়তে ১ মিনিট
চীনের পথে এনসিপির ৮ নেতা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আট সদস্যের একটি প্রতিনিধি দল চীনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন। আজ মঙ্গলবার (২৬ আগস্ট) রাত ১০টায় চীনের উদ্দেশে ঢাকা ছাড়েন তারা। চার দিনের সফর শেষে ৩০ আগস্ট তাদের দেশে ফেরার কথা রয়েছে।

প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সঙ্গে যাচ্ছেন সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারওয়ার নিভা, যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম ও যুগ্ম সদস্য সচিব তাহসিন রিয়াজ।

সফরে বাংলাদেশি প্রবাসীদের সাথে সাক্ষাৎ করার চেষ্টা করবেন বলে জানিয়েছেন নাহিদ ইসলাম। এই সফরের মাধ্যমে দুই দেশের সরকার ও জনগণের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উন্নয়ন ঘটবে বলে মনে করেন তিনি। সফর উপলক্ষ্যে গত ২১ আগস্ট ঢাকায় চীনা দূতাবাসে এনসিপির এই প্রতিনিধিদলের জন্য এক সংবর্ধনার আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

চীনের পথে এনসিপির ৮ নেতা

B
BN DESK | 26 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার