Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চীন সফর স্থগিত করলেন ট্রাম্প

BN DESK
07 September 2026, 01:17 PM পড়তে ১ মিনিট

আন্তর্জাতিক ডেস্ক: ইরান যুদ্ধের কারণে বহুল প্রতীক্ষিত চীন সফর স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কারণ ওয়াশিংটন এই মুহূর্তে ইরান যুদ্ধকে সবচেয়ে গুরুত্ব দিচ্ছে। মঙ্গলবার ওভাল অফিসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমরা নতুন করে বৈঠকের দিন ঠিক করছি। এ বিষয়ে আমার চীনের সঙ্গে কাজ করছি, তাদের কোনো আপত্তি নেই।’

ট্রাম্প বলেন, ‘যুদ্ধের কারণে আমি এখানে থাকতে চাই। আমাকে এখানে থাকতেই হবে।’অগামী ৩১ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত বেইজিং সফর করার ছিল ট্রাম্পের। তিনি বলেন, এই সফরটি এখন প্রায় পাঁচ বা ছয় সপ্তাহ পরে অনুষ্ঠিত হবে।সফর স্থগিতের বিষয়টি এমন এক সময়ে এসেছে যখন ইরানের বিরুদ্ধে যুদ্ধ তৃতীয় সপ্তাহে গড়িয়েছে এবং হরমুজ প্রণালী প্রায় সমস্ত বৈশ্বিক নৌচলাচলের জন্য বন্ধ রয়েছে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার জানায়, ট্রাম্পের সফরের পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে যোগাযোগ অব্যাহত রয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে বাণিজ্য শুল্ক, বিরল খনিজ ও চুম্বকের ওপর চীনের রপ্তানি নিয়ন্ত্রণ থেকে শুরু করে তাইওয়ানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক এবং চীনের ফেন্টানাইল রপ্তানি পর্যন্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল।

সূত্র: আল জাজিরা

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

চীন সফর স্থগিত করলেন ট্রাম্প

B
BN DESK | 18 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার