Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চুক্তির মেয়াদ বাড়লো গার্দিওলা

BN DESK
02 September 2026, 12:06 PM পড়তে ১ মিনিট
চুক্তির মেয়াদ বাড়লো গার্দিওলা

স্পোর্টস ডেস্ক : পেপ গার্দিওলার সঙ্গে নতুন করে আরও এক বছরের চুক্তি করেছে ম্যানচেস্টার সিটি। নির্ভরযোগ্য সূত্র ফুটবল বিষয়ক ওয়েবসাইট ইএসপিএনকে এই তথ্য নিশ্চিত করেছে।

ইতিহাদে গার্দিওলার মেয়াদ ফুরানোর কথা ছিল চলতি মৌসুম শেষেই। কিন্তু প্রিমিয়ার লিগে টানা চার মৌসুমে চ্যাম্পিয়ন করা কোচকে ছাড়তে চাইছে না সিটিকে। যে কারণে আরও এক বছর রেখে দিচ্ছে প্রিমিয়ার লিগের ক্লাবটি। নতুন চুক্তি পূর্ণতা পেলে সিটিতে মোট দশক কাটাবেন গার্দিওলা।

২০১৬ সালে সিটিতে কোচ হয়ে এসেছিলেন গার্দিওলা। এর আগে ৪ বছর বার্সেলোনা ও ৩ বছর বায়ার্ন মিউনিখের দায়িত্ব পালন করেছিলেন স্পেনের সাবেক এই ফুটবলার। গার্দিওলা ম্যানসিটির ইতিহাসের সবচেয়ে সফল কোচ। তার অধীনে ১৫টি বড় ট্রফি জিতেছে ক্লাবটি। এর মধ্যে ৬টি প্রিমিয়ার লিগের শিরোপা। চলতি মৌসুমের সব ধরনের প্রতিযোগিতার প্রথম ৪ ম্যাচে হেরেছিল ম্যানসিটি। তবুও বর্তমানে প্রিমিয়ার লিগের টেবিলে দ্বিতীয় স্থানে আছে ক্লাবটি। শীর্ষে থাকা লিভারপুল থেকে ৫ পয়েন্ট কম আকাশী-নীলদের।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

চুক্তির মেয়াদ বাড়লো গার্দিওলা

B
BN DESK | 20 November 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার