Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চুরি করা গরু নিতে না পেরে কুপিয়ে রক্তাক্ত করলো দুর্বৃত্তরা

BN DESK
02 September 2026, 05:26 AM পড়তে ১ মিনিট
চুরি করা গরু নিতে না পেরে কুপিয়ে রক্তাক্ত করলো দুর্বৃত্তরা

গরু চুরি করে নিয়ে যেতে না পেরে ধারালো অস্ত্র দিয়ে পশুটিকে কুপিয়ে গুরুতর জখম করে পথের ধারে ফেলে রেখে গেছে চোরের দল। যাওয়ার সময় দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়েছে তারা। ঘটনাটি ঘটেছে গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া-নওপাড়া সড়কের ধলার মাঠ নামক স্থানে।

স্থানীয় কাথুলি ইউনিয়নের  ৭ নম্বর ওয়ার্ড সদস্য আজমাইন হোসেন টুটুল জানান, আজ সোমবার (৮ এপ্রিল) ভোররাত আনুমানিক সাড়ে চারটার দিকে বিকট শব্দ শুনে লোকজন মাঠের দিকে যান। সেখানে লোকজন না থাকলেও বড় সাইজের ক্ষত বিক্ষত একটি গরু রাস্তার পাশে পড়ে থাকতে দেখেন। পরে গ্রামের অন্যান্য লোকজন গিয়ে গরুটিকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে লক্ষিনারায়নপুর ধলা গ্রামে এনে প্রাথমিক চিকিৎসা দেন। ধারনা করা হচ্ছে চোরের দল গরুটি নিয়ে যাওয়ার সময় অসুস্থ হয়ে পড়লে নিয়ে যেতে না পেরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে ফেলে রেখে যায়। যাওয়ার সময় দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়েছে তারা।

গাংনী থানা ইন্সপেক্টর (তদন্ত) মনোজিৎ কুমার নন্দী বিষয়টি নিশ্চিত করেছেন।
 
গরুর মালিক গাংনী উপজেলার ভোট গ্রামের কৃষক আরিফুল ইসলাম জানান, রবিবার (৭ এপ্রিল) দিবাগত রাত দেড়টা পর্যন্ত তামাক পোড়ানোর কাজ করেছেন। বাড়িতে এসে গোয়াল ঘরে গরুটি আর পাইনি।

অনেক যায়গায় খোঁজাখুঁজি করা হয়েছে। সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে  দেখে ঘটনাস্থলে এসে গরু শনাক্ত করি। গরুটির ওজন ৫/৭ মন বলে জানান তিন। আগামী কোরবানির ঈদে বিক্রি করার জন্য গরুটি পালছেন তিনি। যার আনুমানিক মূল্য ৩/৪ লাখ টাকা।

গাংনী থানা ইন্সপেক্টর (তদন্ত) মনোজিৎ কুমার নন্দী জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে বিস্ফোরিত বোমার আলামত জব্দ করা হয়েছে। এছাড়া উদ্ধার করা গরুটি মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

চুরি করা গরু নিতে না পেরে কুপিয়ে রক্তাক্ত করলো দুর্বৃত্তরা

B
BN DESK | 08 April 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার