Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চুরি হওয়া ১২ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ উদ্ধার, আটক গৃহকর্মী

BN DESK
05 September 2026, 04:39 AM পড়তে ১ মিনিট
চুরি হওয়া ১২ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ উদ্ধার, আটক গৃহকর্মী

চট্টগ্রাম নগরীর খুলসী এলাকার একটি বাসা থেকে গৃহকর্মীর চুরি করা সাড়ে ১২ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ উদ্ধার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।

আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুরে সিএমপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে উপ-কমিশনার রইছ উদ্দীন এ সব তথ্য জানান ।

সংবাদ সম্মেলনে জানান ,গত ৯ জানুয়ারি বিকেলে নগরীর খুলসী এলাকার মোঃ মাহবুবুর রহমান নামে এক ব্যক্তি তার পরিবার নিয়ে ঘুরতে বের হন। এসময় বাসায় সেলিনা আক্তার আফিয়া নামে এক গৃহকর্মীকে রেখে যান। সন্ধ্যায় পরিবারের লোকজন বাসায় ফিরে দেখেন, আসামি সেলিনা আক্তার আফিয়া আলমারির ড্রয়ারের তালা ভেঙ্গে ড্রয়ারে থাকা নগদ এক লাখ টাকা ও আলমারির ড্রয়ারে রাখা বাদীর স্ত্রীর সাড়ে ১২ ভরি স্বর্ণালঙ্কার চুরি করে পালিয়ে গেছে।

এ ঘটনায় ভুক্তভোগী মাহবুবুর রহমান থানায় মামলা করলে পুলিশ অভিযান চালিয়ে কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন সাবরাং এর কোয়াংছড়ি পাড়ার নিজ বাড়ি থেকে  থেকে ওই গৃহকর্মীকে গ্রেফতার করে। চুরি যাওয়া স্বর্ণালংকার উদ্ধার হলেও সেলিনার কাছে নগদ পাওয়া যায় কেবল ১৫ হাজার টাকা। বাকি টাকা নতুন জামাকাপড় ও মোবাইল কিনে খরচ করে ফেলেছে বলে পুলিশের কাছে দাবি করে ওই গৃহকর্মী। 

এলাকা: চট্টগ্রাম
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

চুরি হওয়া ১২ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ উদ্ধার, আটক গৃহকর্মী

B
BN DESK | 23 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার