Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চুরি হয়ে গেল ১২ টন কিটক্যাট চকলেট

BN DESK
31 March 2026, 04:33 AM পড়তে ১ মিনিট

আন্তর্জাতিক ডেস্ক : ইতালি থেকে পোল্যান্ডে নেওয়ার পথে গত সপ্তাহে ৪ লাখ ১৩ হাজার ৭৯৩টি বা প্রায় ১২ টন কিটক্যাট চকলেট বারবাহী একটি কার্গো নিখোঁজ হয়েছে। সুইজারল্যান্ডভিত্তিক খাদ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান নেসলে গত শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। পণ্যবোঝাই ওই যানটির এখনো কোনো হদিস পাওয়া যায়নি। চকলেট ও ওয়াফেলের তৈরি এই জনপ্রিয় চকলেটের চালানটি উৎপাদনস্থল থেকে ইউরোপের বিভিন্ন বাজারে বিতরণের জন্য পাঠানো হয়েছিল।


নেসলে জানিয়েছে, চুরি যাওয়া এই চকলেটগুলো ইউরোপের বিভিন্ন দেশের অসাধু বাজার বা অনানুষ্ঠানিক উপায়ে বিক্রি হওয়ার আশঙ্কা রয়েছে। তবে প্রতিটি চকলেটে থাকা বিশেষ ‘ব্যাচ কোড’ ব্যবহার করে এগুলো শনাক্ত করা সম্ভব। নেসলের বিবৃতিতে রসিকতা করে বলা হয়েছে, ‘আমরা অপরাধীদের চমৎকার রুচির প্রশংসা করছি। তবে বাস্তবতা হলো, সব ধরনের ব্যবসার জন্যই কার্গো বা পণ্যবাহী যান চুরি হওয়া এখন একটি ক্রমবর্ধমান সমস্যা।’

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

চুরি হয়ে গেল ১২ টন কিটক্যাট চকলেট

B
BN DESK | 30 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার