Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চেয়েছিলাম ডেমোক্রেসি, হয়ে যাচ্ছে মবোক্রেসি: সালাহউদ্দিন আহমদ

BN DESK
03 September 2026, 04:15 AM পড়তে ১ মিনিট
চেয়েছিলাম ডেমোক্রেসি, হয়ে যাচ্ছে মবোক্রেসি: সালাহউদ্দিন আহমদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান ছিল ডেমোক্রেসির জন্য। আজ আমরা দেখতে পাচ্ছি সারাদেশে মবোক্রেসির রাজত্ব হচ্ছে। চেয়েছিলাম ডেমোক্রেসি, হয়ে যাচ্ছে মবোক্রেসি।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে যুবদল আয়োজিত বিক্ষোভ মিছিলের আগে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি।

সরকারের নির্লিপ্ততার কারণে সারাদেশে মবোক্রেসি হচ্ছে, এমন মন্তব্য করে বিএনপির এ নেতা বলেন, যারা গণঅভ্যুত্থানের শক্তিকে চ্যালেঞ্জ করার সাহস পাচ্ছে, তারা কারা এবং কেন করছে? এ কেন এর জবাব হচ্ছে, সরকারের নির্লিপ্ততা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তাদের ব্যর্থতা।

সরকারকে সহযোগিতা করার কথা জানিয়ে তিনি বলেন, ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পর থেকে আমরা সবসময় এ সরকারের সফলতা কামনা করেছি। সবসময় সর্বতোভাবে সহযোগিতা করেছি। কিন্তু আজ গণঅভ্যুত্থানের শক্তিকে চ্যালেঞ্জ করা হচ্ছে, বিভিন্নভাবে ইস্যু সৃষ্টি করে। সেই ইস্যুর মধ্যদিয়ে বাংলাদেশের ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের ঐতিহ্যবাহী সংগঠন বিএনপিকে কলঙ্কিত করার একটি অপচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে।

তিনি বলেন, কারা এগুলো করছে? কারা ফ্যাসিবাদের পুনর্বাসনের পথ পুনরায় সৃজন করতে চাচ্ছে? সেই প্রশ্নের জবাব আমরা দিতে পারি। যারা ফ্যাসিবাদের আগমন চায়, বাংলাদেশ ফ্যাসিবাদের প্রত্যাবাসন, পুনর্বাসন চায় এবং যারা বিভিন্ন ইস্যু সৃষ্টি করে বিএনপিকে কলঙ্কিত করার চেষ্টা করছে তারাই এগুলো করছে।

নির্বাচন আয়োজনের ব্যাপারে সরকারের দৃশ্যমান পদক্ষেপ নেই উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, আমরা চাই, এই অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকারের অধীনে যে নির্বাচন অনুষ্ঠিত হবে। সেটি যেন পৃথিবীর বুকে একটি দৃষ্টান্ত স্থাপন করে। এটির নিরপেক্ষতা যেন সারা পৃথিবীর কাছে একটি জ্বলন্ত উদাহরণ হয়। এর স্বচ্ছতা নিয়ে যেন কোনো প্রশ্ন না ওঠে। সেজন্য আমরা বাংলাদেশের সব গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি ঐক্যবদ্ধ ভাবে আপনাকে সহযোগিতা করব।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

চেয়েছিলাম ডেমোক্রেসি, হয়ে যাচ্ছে মবোক্রেসি: সালাহউদ্দিন আহমদ

B
BN DESK | 17 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার