Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চোরাকারবারির ফেলে যাওয়া বস্তায় মিলল সাড়ে চার লাখ ইয়াবা

BN DESK
05 September 2026, 04:44 AM পড়তে ১ মিনিট
চোরাকারবারির ফেলে যাওয়া বস্তায় মিলল সাড়ে চার লাখ ইয়াবা

নিউজ ডেস্ক:  মিয়ানমার থেকে কক্সবাজারের টেকনাফে পাচারের সময় মেম্বার পোস্ট এলাকার নাফনদী থেকে ৪ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। এসময় চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবির) অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদে খবর আসে চোরাকারবারিরা মিয়ানমার থেকে টেকনাফের লেদা বিওপির বিআরএম-১১ থেকে প্রায় ১ কিলোমিটার দক্ষিণ দিকে মেম্বার পোস্ট এলাকা দিয়ে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশের অভ্যন্তরে পাচার করবে। এমন সংবাদ পেয়ে মঙ্গলবার (২১ জানুয়ারি) রাতে ব্যাটালিয়ন সদর এবং লেদা বিওপির দুটি পৃথক দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে।

এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা তাদের কাঁধে থাকা বস্তা নাফ নদীর পাড়ে ফেলে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে বস্তাগুলো তল্লাশি করে ৪ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, অভিযান চলাকালে মাদক বহনের সঙ্গে বাংলাদেশি কারো সম্পৃক্ততা পাওয়া না গেলেও জড়িত ব্যক্তিদের খোঁজে অনুসন্ধান চলছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

চোরাকারবারির ফেলে যাওয়া বস্তায় মিলল সাড়ে চার লাখ ইয়াবা

B
BN DESK | 22 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার