Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে ইলেকট্রিশিয়ানের মৃত্যু

BN DESK
10 October 2025, 09:55 PM পড়তে ১ মিনিট
চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে ইলেকট্রিশিয়ানের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে মো. মাইনউদ্দিন (৪৫) নামের এক ইলেকট্রিশিয়ান মারা গেছেন। তিনি উপজেলার শুভপুর ইউনিয়নের বাঘারপুষ্করণী গ্রামের আলী মিয়ার ছেলে।

আজ বৃহস্পতিবার (১২ জুন) মৃতের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শাহাদাত হোসেন।

স্থানীয় সূত্র জানায়, মাইনউদ্দিন দীর্ঘদিন যাবৎ ইলেকট্রিশিয়ানের কাজ করে আসছেন। বৃহস্পতিবার নিজ ঘরে ফ্রিজের বৈদ্যুতিক সংযোগে সমস্যা দেখা দিলে ত্রুটি সারানোর চেষ্টাকালে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে গুরুতর আহত মাইনউদ্দিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শাহাদাত হোসেন জানান, মাইনউদ্দিনকে হাসপাতালে আনার পর পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায় হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে ইলেকট্রিশিয়ানের মৃত্যু

B
BN DESK | 12 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার