Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চৌদ্দগ্রামে বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার

BN DESK
05 September 2026, 12:44 AM পড়তে ১ মিনিট

কুমিল্লার চৌদ্দগ্রামে একটি বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার করা হয়েছে।

আজ বুধবার (৩ জুন) সকালে বানরটিকে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে হস্তান্তর করা হয়।

এর আগে, মঙ্গলবার (২ জুন) বিকেলে চৌদ্দগ্রাম পৌরসভার সীমান্তবর্তী বৈদ্দেরখিল গ্রাম থেকে স্থানীয়রা বানরটি উদ্ধার করে উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করেন।

জানা গেছে, মঙ্গলবার বিকেলে বৈদ্দেরখিল গ্রামে প্রাণীটিকে দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দা আবদুল মমিন সেটিকে আটক করেন। পরে খবর পেয়ে চৌদ্দগ্রাম কুইক রেসপন্স টিমের টিম লিডার আরাফাত হোসেন উপজেলা প্রশাসনের সহায়তায় বানরটিকে নিজেদের হেফাজতে নেন। বুধবার সকালে বানরটিকে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে হস্তান্তর করা হয়। সেখানে স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার পর উপজেলা প্রশাসনের কাছে ফেরত দেওয়া হয়। পরে উপজেলা প্রশাসন বিলুপ্তপ্রায় প্রাণীটিকে বন বিভাগের কাছে হস্তান্তর করে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন সাগর বলেন, বানরটির শারীরিক পরীক্ষা করে চিকিৎসা দেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, এটি বৈদ্যুতিক শকে আক্রান্ত হয়েছিল।

চৌদ্দগ্রাম উপজেলা বন কর্মকর্তা শাহীন আলম বলেন, বর্তমানে প্রাণীটি আমাদের হেফাজতে রয়েছে এবং সম্পূর্ণ সুস্থ আছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা পেলে এটিকে অবমুক্ত করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহাদাৎ হোসেন বলেন, প্রাণীটিকে প্রয়োজনীয় চিকিৎসা শেষে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। তারা পরবর্তী ব্যবস্থা নেবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

চৌদ্দগ্রামে বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার

B
BN DESK | 04 June 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার