Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় ম্যানসিটি’র

BN DESK
02 September 2026, 04:19 PM পড়তে ১ মিনিট

স্পোর্টস ডেস্ক : উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে নাটকীয় এক লড়াইয়ের পর বিদায় নিয়েছে ম্যানচেস্টার সিটি। মঙ্গলবার রাতে ইতিহাদ স্টেডিয়ামে ২—১ গোলের জয়ে এগিয়ে থেকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। দুই লেগ মিলিয়ে ৫—১ ব্যবধানে জয় পায় ইউরোপের রেকর্ড ১৫ বার চ্যাম্পিয়ন দলটি।

ম্যাচের শুরুতেই বড় ধাক্কা খায় সিটি। ২২ মিনিটে হ্যান্ডবলের দায়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন অধিনায়ক বার্নার্দো সিলভা। সেই পেনাল্টি থেকেই গোল করেন ভিনিসিয়ুস জুনিয়র, যা রিয়ালকে বড় ব্যবধানে এগিয়ে দেয়। ১০ জন নিয়ে খেলেও দারুণ লড়াই চালিয়ে যায় পেপ গার্দিওলার দল। পুরো ম্যাচে ২২টি শট নেয় সিটি, তবে গোলের দেখা পায় মাত্র একবার। ৪১ মিনিটে গোলটি করেন আরলিং হালান্ড।

ম্যাচের নায়ক ছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। পেনাল্টি থেকে প্রথম গোল করার পর ইনজুরি টাইমে কাছ থেকে আরেকটি গোল করে জয় নিশ্চিত করেন তিনি। যদিও মাঝেমধ্যে কিছু সহজ সুযোগ নষ্ট করেছেন, তবুও শেষ পর্যন্ত তিনিই ম্যাচের পার্থক্য গড়ে দেন। এই ম্যাচ দিয়ে প্রায় এক মাস পর চোট কাটিয়ে মাঠে ফেরেন কিলিয়ান এমবাপে।

গত পাঁচ মৌসুমে চতুর্থবার রিয়াল মাদ্রিদের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গেল ম্যানসিটি। বিশেষ করে প্রথম লেগে সান্তিয়াগো বার্নাব্যুতে ৩—০ ব্যবধানে হারের ফলই শেষ পর্যন্ত বড় হয়ে দাঁড়ায়। কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ হবে বায়ার্ন মিউনিখ অথবা আটালান্টা। প্রথম লেগে ৬—১ ব্যবধানে এগিয়ে রয়েছে বায়ার্ন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় ম্যানসিটি’র

B
BN DESK | 18 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার