Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চ্যাম্পিয়নস লিগ থেকে বাদ পড়ার শঙ্কায় ম্যানসিটি

BN DESK
02 September 2026, 11:54 AM পড়তে ১ মিনিট
চ্যাম্পিয়নস লিগ থেকে বাদ পড়ার শঙ্কায় ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক : ম্যানচেস্টার সিটি’র প্রিমিয়ার লিগের পারফর্ম্যান্সের প্রভাব পড়েছে চ্যাম্পিয়নস লিগেও। এবার জুভেন্টাসের কাছে হেরে ইউরোপ সেরার আসর থেকে ছিটকে পড়ার শঙ্কায় সিটিজেনরা। চ্যাম্পিয়নস লিগের ম্যাচটি ২-০ গোলে হেরেছে ম্যনসিটি।

বুধবার (১১ ডিসেম্বর) রাতে আলিয়াঞ্জ স্টেডিয়ামে দুসান ভ্লাহোভিচের গোলে প্রথমে এগিয়ে যায় জুভেন্টাস। এরপর ব্যবধান দ্বিগুণ করেন ওয়েস্টন ম্যাককেনি। পুরো সময়ে কোনো গোল শোধ করতে পারেনি সিটি।

এই জয়ের পর পয়েন্ট টেবিলে তিন জয় ও দুই ড্রয়ে ১১ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে আছে জুভেন্টাস। ৮ পয়েন্ট নিয়ে ২২ নম্বরে সিটি। এই হারে সিটি’র চ্যাম্পিয়ন্স লিগের পরের ধাপে ওঠার সম্ভাবনা আরও ফিকে হয়ে গেল। সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ ১০ ম্যাচের মাত্র একটি জিতেছে তারা।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

চ্যাম্পিয়নস লিগ থেকে বাদ পড়ার শঙ্কায় ম্যানসিটি

B
BN DESK | 12 December 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার